চিপকে ইশান কিষাণের ‘হুইসল পোডু’ উদযাপন নিয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন
চিপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের পর ইশান কিষাণের সেলিব্রেশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে বিতর্কের ঝড়। তবে এই বিষয়ে পাশে দাঁড়িয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি ভক্তদের আহ্বান জানিয়েছেন বিষয়টিকে ব্যক্তিগতভাবে না নিয়ে খেলার স্পিরিট হিসেবে দেখার জন্য।