অ্যাশেজের চেয়েও মূল্যবান ভারত সফর: ২০২৭ সালে বড় আর্থিক ক্ষতির মুখে ইসিবি
অ্যাশেজ সিরিজের জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আর্থিক খতিয়ান বলছে অন্য কথা। ভারতের বিপক্ষে সিরিজ না থাকলে বড় ধরনের লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছে তারা।