আইপিএল চলাকালীন প্রয়াত পাঞ্জাবের প্রাক্তন ক্রিকেটার অমরপ্রীত সিং গিল
আইপিএল ২০২৬ চলাকালীনই ক্রিকেট বিশ্বে নেমে এল শোকের ছায়া। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন বোলার এবং পাঞ্জাব কিংসের সদস্য অমরপ্রীত সিং গিল মাত্র ৩৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেট মহল।