এমএস ধোনির অবসর নিয়ে সতর্কবার্তা দিলেন মাইকেল ক্লার্ক
আইপিএল ২০২৬-এ এমএস ধোনির উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে চলছে ব্যাপক জল্পনা। চোটের কারণে টুর্নামেন্টের শুরু থেকে বাইরে থাকলেও, ধোনির অবসর নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক।